Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলের গরিবপুরে মাঝরাস্তায় বিদ্যুতের খুঁটি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা

ডোমকলের গরিবপুরে মাঝরাস্তায় বিদ্যুতের খুঁটি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: মাঝরাস্তায় বিদ্যুতের খুঁটি! যেকারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে ডোমকলের গরিবপুর পঞ্চায়েতে। সেখানকার বেশ কয়েকটি জায়গায় রাস্তার মাঝে খুঁটি রয়েছে। পথচারী ও বাইক চালকরা দুর্ঘটনার কবলে পড়লেও খুঁটি সরানো হচ্ছে না। গরিবপুর পঞ্চায়েতের প্রধান সুচিত্রা খাতুন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বিদ্যুৎ বণ্টন সংস্থাকে বলে খুঁটিগুলি সরানো হবে।

Advertisement

গরিবপুরের বিভিন্ন জায়গায় এসমস্ত খুঁটির কারণে যান চলাচলে সমস্যা দেখা দেয়। রাস্তার মাঝে খুঁটি থাকায় বড় গাড়ি চলতেও অসুবিধা হয়। মোটরবাইক আরোহী থেকে শুরু করে সাধারণ পথচারীরাও মাঝেমধ্যেই দুর্ঘটনার মুখে পড়ছেন। এলাকার বাসিন্দারা জানান, ওই সমস্ত বিদ্যুতের খুঁটি না সরিয়ে রাস্তা চওড়া করা হয়েছিল। তার ফলে রাস্তার মাঝেই ওই সমস্ত খুঁটি রয়ে গিয়েছে। যার জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটছে।
পথচারী আফতারুল মণ্ডল বলেন, বিশেষত রাতে ওই সমস্ত খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। তবে সকালেও যে দুর্ঘটনা ঘটে না, এমনটা নয়। তা সত্ত্বেও খুঁটিগুলি রাস্তা থেকে সরানো হচ্ছে না।
অপর এক পথচারী বলেন, পঞ্চায়েতের নানা এলাকার ওই কয়েকটি খুঁটি সরিয়ে রাস্তার ধারে বসালেই আর সমস্যা থাকে না। কিন্তু এবিষয়ে বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও উদ্যোগই চোখে পড়ছে না। আমরা চাই, তাড়াতাড়ি ওই সমস্ত খুঁটি সরিয়ে রাস্তার ধারে বসানো হোক।
বিদ্যুৎ বণ্টন সংস্থার এক আধিকারিক বলেন, রাস্তা সম্প্রসারণের সময় ওই সমস্ত খুঁটি সরানোর বিষয়ে আমাদের কাছে আবেদন করা হয়নি। আমাদের কাছে আবেদন করলে আমরা রাস্তা নির্মাণকারী দপ্তরের সঙ্গে যৌথ সমীক্ষা করে খুঁটি চিহ্নিত করি। তারপর সেগুলি রাস্তার ধারে সরানো হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ