Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্ধকি জমি ফেরত না দেওয়ার অভিযোগ, পিটিয়ে খুন বৃদ্ধকে

পারিবারিক কারণে জমি বন্ধক রেখেছিলেন এক বৃদ্ধ। টাকা মিটিয়ে সেই জমি ছাড়াতে গিয়েই বিবাদে জড়িয়ে পড়েন তিনি

বন্ধকি জমি ফেরত না দেওয়ার অভিযোগ, পিটিয়ে খুন বৃদ্ধকে
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: পারিবারিক কারণে জমি বন্ধক রেখেছিলেন এক বৃদ্ধ। টাকা মিটিয়ে সেই জমি ছাড়াতে গিয়েই বিবাদে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, জমিতে ফেলে ওই বৃদ্ধের বুকে এলোপাথারি লাথি, ঘুসি মারা হয়। তার জেরেই মৃত্যু হয়েছে তাঁর। মৃতের নাম ভাণ্ডার দলুই (৭০)। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বারুইপুর থানার বৃন্দাখালি পঞ্চায়েতের মাঝেরপাড়ায়। এই খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, আহত অবস্থায় ওই বৃদ্ধকে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। বারুইপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের এক আত্মীয় বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই। কাকা ১০-১৫ বছর আগে পারিবারিক কারণে প্রতিবেশী মৃত্যুন মণ্ডলের কাছে চাষের জমি বন্ধক রেখেছিলেন। এদিন সেই টাকা মিটিয়ে ওই জমি ছাড়াতে গেলে বচসা হয়। ওই জমি ফেরত দিতে অস্বীকার করে মৃত্যুন মণ্ডল, মোনা মণ্ডলরা। এরপরেই জমিতে কাকাকে ফেলে বুকে লাথি, ঘুসি মেরে খুন করা হয়। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছি। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ