Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

এখনও সঙ্কটজনক পোপ

বেশ কিছুদিন ধরেই অসুস্থ খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শরীরে রয়েছে একাধিক সমস্যা। গত ১৪ ফেব্রুয়ারি থেকে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এখনও সঙ্কটজনক পোপ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রোম: বেশ কিছুদিন ধরেই অসুস্থ খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শরীরে রয়েছে একাধিক সমস্যা। গত ১৪ ফেব্রুয়ারি থেকে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ফুসফুসের জটিল সংক্রমণের পাশাপাশি রক্তে দেখা দিয়েছে প্লেটলেটের অভাব। রক্ত পরীক্ষার রিপোর্টে তা জানা গিয়েছে। ধরা পড়েছে নিউমোনিয়া। শনিবার ৮৮ বছর বয়সি পোপকে বেশ কয়েকবার রক্ত দিতে হয়। প্রবল শ্বাসকষ্টের কারণে দিতে হয় অক্সিজেন। ভ্যাটিকানের মুখপাত্র মাটেও ব্রুনি জানান. শনিবার রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছেন ফ্রান্সিস। তবে বিপদ এখনও কাটেনি। চিকিৎসকদের মতে, খ্রিস্টান ধর্মগুরুর শারীরিক অবস্থা এখনও ‘সঙ্কটজনক’। নিউমোনিয়া জটিল আকার ধারণ করলে সেপসিসের আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, কম বয়সে পোপ ফ্রান্সিসের একটি ফুসফুসে অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় ওই ফুসফুসের কিছুটা অংশ বাদ দিতে হয়। চিকিৎসকদের অনুমান, তার জেরেই এই জটিল শারীরিক সমস্যা। এই পরিস্থিতিতে ফ্রান্সিসের দ্রুত আরোগ্য কামনা করছে ভ্যাটিকান তথা গোটা বিশ্ব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ