Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

একগুচ্ছ কর্মসূচি নিয়ে পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

একগুচ্ছ কর্মসূচি নিয়ে পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। আগামী কাল, সোমবার কলকাতা থেকে রওনা দিয়ে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তারপরে সেখান থেকেই সড়কপথে দার্জিলিং পৌঁছবেন তিনি। সোমবার কোনও কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের সময়ে জিটিএ’র সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মমতা। পাহাড়ের উন্নয়নে জিটিএ’র সদস্যদের কোনও নতুন নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন কিনা সেই বিষয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তারপরের দিন অর্থাৎ ১৩ তারিখ, বুধবার দুপুর তিনটেতে দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের পাহাড় সফরে সেরে আগামী ১৪ নভেম্বর শিলিগুড়ি হয়ে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর। কলকাতাতে ফিরেই আগামী ১৫ নভেম্বর বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজারহাটে আদিবাসী ভবনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা।
Advertisement
সম্পর্কিত সংবাদ