Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

একদিনের সেমিনার আনন্দ মার্গের

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বি এন শাসমল হলে মঙ্গলবার ‘ভারতীয় জ্ঞান প্রস্থানে শ্রী শ্রী আনন্দমূর্তিজির অবদান’ শীর্ষক একদিনের জাতীয় সেমিনার আয়োজন করা হয়েছিল।

একদিনের সেমিনার আনন্দ মার্গের
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বি এন শাসমল হলে মঙ্গলবার ‘ভারতীয় জ্ঞান প্রস্থানে শ্রী শ্রী আনন্দমূর্তিজির অবদান’ শীর্ষক একদিনের জাতীয় সেমিনার আয়োজন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের দর্শন ও জীবন-জগৎ বিভাগ, আরইউ এবং রাওয়া’র সহযোগিতায় এটি আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্তকুমার চক্রবর্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বক্তৃতা দেন। তিনি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের উপর গুরুত্ব আরোপ করেন এবং ভারতীয় জ্ঞান প্রস্থানে শ্রী শ্রী আনন্দমূর্তিজির অবদানের উপর আয়োজিত সেমিনারের আবশ্যকতার দিকটি তুলে ধরেন। পরে আনন্দ মার্গ প্রচারক সঙ্ঘের জনসংযোগ সম্পাদক আচার্য দিব্যচেতনানন্দ অবধূত মূল বক্তব্য রাখেন। তিনি বিবর্তন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক গোপালচন্দ্র মিশ্র এই পর্যায়ে সভাপতিত্ব করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ