Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এক রাতে তিন জায়গা থেকে বন্দুক ও কার্তুজ সহ ধৃত তিন

এক রাতে তিন জায়গা থেকে বন্দুক ও কার্তুজ সহ ধৃত তিন
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজ্য পুলিসের ডিজির বার্তার পরই আগ্নেয়াস্ত্র ধরতে তৎপর হয়ে উঠেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। বৃহস্পতিবার রাতে তিনটি পৃথক থানা এলাকায় অভিযান চলে। সেখানে তিন দুষ্কৃতীকে তিনটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ গ্রেপ্তার করেছে পুলিস। নিউ জলপাইগুড়ি, ভক্তিনগর ও শিলিগুড়ি থানার পুলিস অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। 
Advertisement
বৃহস্পতিবার রাতে গঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার পুলিস। তল্লাশি করতেই তার হেফাজত থেকে উদ্ধার হয় ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিস জানিয়েছ, ধৃতের নাম বিনোদ শাহানি। সে  টিকিয়াপাড়ার বাসিন্দা। নিউ জলপাইগুড়ি থানার পুলিস শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে সৌমেন রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকেও উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। একই রাতে ভক্তিনগর থানার পুলিস গোপন সূত্রে খবরের ভিত্তিতে একতিয়াশাল এলাকা থেকে বিট্টু দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার  থেকেও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে।
উত্তর দিনাজপুর জেলায় দুই পুলিসকর্মীকে গুলিবিদ্ধ করে পালিয়েছে আসামী। তার খোঁজে রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি ভিনরাজ্যেও তল্লাশি হচ্ছে। শিলিগুড়ির মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে জখম পুলিসকর্মীদের সঙ্গে দেখা করতে এসে রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার বার্তা দেন যে কেউ তাদের দিকে একটা গুলি ছুঁড়লে তারা চারগুণ গুলি ছুঁড়তে প্রশিক্ষিত। শিলিগুড়িতে এই বার্তা দেওয়ার পরেই কোমর বেঁধেছে পুলিসকর্মীরা। তারই ফসল একরাতের অভিযানে গ্রেপ্তার তিন দুষ্কৃতী।
এই প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা আরও নজরদারি বাড়িয়েছি। একরাতে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছি। সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে নজরদারি চালাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ