Bartaman Logo
২৭ মে, ২০২৬

একা হাঁটতে বেরিয়েছিলেন যুবতী, সহ্য করতে না পেরে স্ত্রীকে তিন তালাক থানের যুবকের

একা হাঁটতে বেরিয়েছিলেন যুবতী, সহ্য করতে না পেরে স্ত্রীকে তিন তালাক থানের যুবকের
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
থানে (পিটিআই), ১৩ ডিসেম্বর: স্বামীকে না জানিয়েই রাস্তায় একা হাঁটতে বেরিয়েছিলেন বছর চব্বিশের এক যুবতী। এই ‘অপরাধে’ বাড়ি ফিরতেই স্বামীর রোষের মুখে পড়তে হল তাঁকে। রাগে অগ্নিশর্মা হয়ে সেই যুবতীকে তিন তালাক দিলেন তাঁর স্বামীর। এমনটাই অভিযোগ উঠল। অমানবিক এই ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের থানে জেলায়। জানা গিয়েছে, গত মঙ্গলবারই ওই যুবক তাঁর শ্বশুরমশাইকে ফোন করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ওই যুবতীর সঙ্গে আর কোনওরকম সম্পর্ক রাখতে চান না।
Advertisement
এই ঘটনার পরই গত বুধবার ওই যুবতী তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৫১ (৪) এবং মুসলিম নারী (বিবাহের অধিকার সুরক্ষা) আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, সমাজে তিন তালাকের প্রচলন নিয়ে এক সময়ে বহু বির্তক তৈরি হয়েছিল। উঠেছিল একাধিক প্রশ্নও। এরপর ২০১৯ সালে বিবাহে নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য তিন তালাককে আপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারপরও একাধিক জায়গায় এই চর্চা অব্যাহত রয়েছে।
সম্পর্কিত সংবাদ