Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বামনগোলায় শেষ হল আট দলের নৌকা বাইচ

বিশ্বকর্মা পুজো উপলক্ষে টাঙ্গন নদীতে হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। সুসজ্জিত ছোট, বড় বিভিন্ন নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকার আটটি দল। বুধবার বামনগোলা এলাকায় প্রতিযোগিতাকে কেন্দ্র করে মেলাও বসেছিল।

বামনগোলায় শেষ হল আট দলের নৌকা বাইচ
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: বিশ্বকর্মা পুজো উপলক্ষে টাঙ্গন নদীতে হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। সুসজ্জিত ছোট, বড় বিভিন্ন নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকার আটটি দল। বুধবার বামনগোলা এলাকায় প্রতিযোগিতাকে কেন্দ্র করে মেলাও বসেছিল। 

Advertisement

শিশু অধিকার নিরাপত্তা ও কল্যাণমূলক পরিষেবা, নারী নির্যাতন প্রতিরোধ, নেশামুক্ত ভারত সহ বিভিন্ন বিষয় নিয়ে মেলায় প্রচার করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, আইসি তরুণ কুমার রায়, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ অন্যরা। ৫৯ তম নৌকা বাইচ পরিচালনার দায়িত্বে ছিল বামনগোলা ব্যবসায়ী সমিতি। প্রায় এক কিমি দূরত্বের প্রতিযোগিতায় বড় নৌকায় ৩০, মাঝারিতে ১৫ ও ছোট নৌকায় ১০ জন করে অংশগ্রহণ করেন। মালদহ জেলা গঙ্গা কমিটির তরফে টাঙ্গন নদী পরিষ্কারের জন্য কিছু অনুদান দেওয়া হয় আয়োজকদের। তাছাড়াও মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের তরফে সেরা দলকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
বামনগোলা ব্যবসায়ী সমিতির সভাপতি মিহির রায় বলেন, এবছর প্রতিযোগিতায় অনেক কম দল অংশ নিয়েছে।
বৃষ্টির কারণে অনেক দল প্রস্তুতি নিতে পারেনি। তিনটি বিভাগে সেরাদের আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। একটি বিশেষ দলকে আর্থিক পুরস্কার পেয়েছে।
মালদহ জেলা গঙ্গা কমিটির আধিকারিক সুব্রত দাস বলেন, টাঙ্গন নদী পরিষ্কার করা ও দূষণ রুখতে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা করা হয়েছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ