Bartaman Logo
২৭ মে, ২০২৬

এই প্রথম ৮৬-র ঘরে টাকার দর

এই প্রথম ৮৬-র ঘরে টাকার দর
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
মুম্বই: নতুন তলানিতে টাকা। আশঙ্কা সত্যি করে এবার তা চলে গেল ৮৬-র কোঠায়। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ১৮ পয়সা পড়ে ডলারের নিরিখে টাকা থিতু হল ৮৬.০৪-এ। গত কয়েক মাস থেকে দুর্বল হচ্ছিল ভারতীয় মুদ্রা। রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন সময়ে পদক্ষেপ করলেও টাকার পতনে রাশ টানা সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক অতীতে টাকার দামে এত দ্রুত পতন ঘটেনি বলে মত বিশেষজ্ঞদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ