Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

টাই-ব্রেকারে ফয়সালা, নজির গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ১-১ ছিল স্কোর। স্নায়ুর চাপ সামলে টাই-ব্রেকারে ৪-২ ব্যবধানে বাজিমাত করে সালাহ ব্রিগেড।

টাই-ব্রেকারে ফয়সালা, নজির গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর
  • ৪ জুলাই, ২০২৬ ০২:৪২
Prefer us on Google

ডালাস, ৩ জুলাই: পঞ্চম শটের প্রয়োজন পড়ল না। টাই-ব্রেকারে চার নম্বরে আসা আবদেল মাগিদ শট জালে জড়াতেই নির্ধারিত হল ম্যাচের ভাগ্য। ‘রাউন্ড অব ৩২’এ টানটান উত্তেজনার মধ্যে টাই-ব্রেকারে অস্ট্রেলিয়াকে হারাল মিশর। সেইসঙ্গে নজির গড়ে এই প্রথম বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল তারা।

Advertisement

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ১-১ ছিল স্কোর। স্নায়ুর চাপ সামলে টাই-ব্রেকারে ৪-২ ব্যবধানে বাজিমাত করে সালাহ ব্রিগেড। 

ম্যাচের প্রথমার্ধের ১৩ মিনিটে বিনা বাধায় করা হেডে আফ্রিকার দেশকে এগিয়ে দেন এমাম আশৌউর। তবে অজিরাও বারবার আক্রমণ শানায়। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে মহম্মদ হ্যানির আত্মঘাতী গোল আনে সমতা (১-১)। চলতি আসরে এটা তাঁর দ্বিতীয় আত্মঘাতী গোল। এই লজ্জার রেকর্ড রয়েছে শুধু ১৯৬৬ বিশ্বকাপে ইভান ভুটসোভের। সংযোজিত সময়ে দুর্ভেদ্য হয়ে ওঠেন অজি কিপার। টাই-ব্রেকারে অবশ্য অস্ট্রেলিয়ার দু’টি শট বাইরে যায়। সেটাই তফাত গড়ে দেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ