Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় হনুমান তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

এগরায় হনুমান তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: চিনাবাদাম চাষের জমিতে হানা দিয়েছিল হনুমানের দল। তাদের তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হল। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে এগরা থানার বেনাচাকড়ি এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সন্তোষ দাস(১৯)। বাড়ি বেনাচাকড়ি গ্রামেই। জানা গিয়েছে, একপাল হনুমান বাদামের জমিতে বসে ফসল নষ্ট করছিল। সন্তোষ হনুমান তাড়াতে যান। সেই জমির পাশে একটি পানের বরজ রয়েছে। ওই বরজে হনুমান হানা আটকাতে খোলা তারে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। হনুমান তাড়ানোর সময় পানের বরজের দিকে চলে যান সন্তোষ। সেখানেই তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। 
Advertisement
এদিকে অনেকটা সময় কেটে গেলেও সন্তোষ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজ করতে গিয়ে তাঁরা বরজের কাছে নিথর দেহ পড়ে থাকতে দেখেন। 
পটাশপুরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার: পটাশপুর থানার ডাঙরতুলসী গ্রামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মীরানি দাশরথি(৪৮)। শুক্রবার বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে। পুলিস জানতে পেরেছে, ওই মহিলা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। এজন্য মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। তার জেরেই তিনি আত্মঘাতী হন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ