Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় বিজেপি নেতা-কর্মীরা তৃণমূলে যোগ  

এগরায় বিজেপি নেতা-কর্মীরা তৃণমূলে যোগ
 
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: এগরায় ফের পদ্ম শিবিরে ভাঙন ধরাল তৃণমূল। বৃহস্পতিবার রাতে এগরা-১ ব্লকের আলংগিরিতে তৃণমূলের পার্টি অফিসে  এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিজেপির মণ্ডল সহ-সভাপতি অভিষেক মান্না, সম্পাদক শেখ আনসার, কিয়া বুথের অনুপ মাইতি সহ ২৫ জন স্থানীয় নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এলাকার বিধায়ক তরুণকুমার মাইতি, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর বেরা সহ অন্যান্যরা। 
Advertisement
এদিন তৃণমূলে যোগদানকারীরা বলেন, বিজেপির লক্ষ্য-উদ্দেশ্য কিছু নেই। তাই বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে দিয়েছি। বিধায়ক বলেন, দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এগরা বিধানসভা এলাকার বহু বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। ফলে বিরোধী দলনেতার গড় ধীরে ধীরে ফাঁকা হচ্ছে। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, তৃণমূলের দল ভাঙানোর কায়দা সকলের জানা। তবে দু’চারজন দলবদল করলে বিজেপির কোনও ক্ষতি হবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ