Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: পানবরজের মালিক গ্রেপ্তার

এগরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: পানবরজের মালিক গ্রেপ্তার
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: এগরা থানার বেনাচাকড়ি এলাকায় পানের বরজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মালিককে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নিরঞ্জন দাস। তার বাড়ি বেনাচাকড়ি এলাকায়। সোমবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। নিরঞ্জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৪ফেব্রুয়ারি পানের বরজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বছর ১৭-র সন্তোষ দাসের মৃত্যু হয়। সে স্থানীয় একটি হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়ত। ওইদিন নিজেদের চিনাবাদামের খেতে হনুমানের দল হানা দিয়েছিল। তা দেখে সন্তোষ হনুমান তাড়াতে যায়। হনুমান তাড়ানোর সময় অজান্তে পানের বরজের দিকে ছুটে চলে যায় সন্তোষ। হনুমান তাড়ানোর জন্য নিরঞ্জন বরজে আগে থেকে বিদ্যুতের তার বিছিয়ে রেখেছিল। সেই খোলা তারের সংস্পর্শে এসে সন্তোষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এরপর এলাকার মানুষের যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে বরজ মালিকের উপর। সন্তোষের বাড়ির লোকজন তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নামে। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ