Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ম্যাগসাইসাই পাচ্ছে ‘এডুকেট গার্লস’

প্রত্যন্ত এলাকায় স্কুলশিক্ষা থেকে বঞ্চিত বহু কিশোরী। তাদের স্কুলমুখী করতে নিরলস পরিশ্রম। তারই স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের ম্যাগসাইসাই পুরস্কার পেল স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য ফাউন্ডেশন টু এডুকেট গার্লস গ্লোবালি’।

ম্যাগসাইসাই পাচ্ছে ‘এডুকেট গার্লস’
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যানিলা: প্রত্যন্ত এলাকায় স্কুলশিক্ষা থেকে বঞ্চিত বহু কিশোরী। তাদের স্কুলমুখী করতে নিরলস পরিশ্রম। তারই স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের ম্যাগসাইসাই পুরস্কার পেল স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য ফাউন্ডেশন টু এডুকেট গার্লস গ্লোবালি’। মূলত ‘এডুকেট গার্লস’ নামে বেশি পরিচিত। রবিবার ফিলিপিন্সের রমন ম্যাগসাইসাইয়ের তরফে সংস্থার নামটি ঘোষণা করা হয়েছে। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ম্যাগসাইসাই পেল স্বেচ্ছাসেবী সংস্থাটি। এছাড়াও মালদ্বীপের পরিবেশকর্মী শাহিনা আলি, ফিলিফিন্সের সমাজকর্মী তথা ধর্মযাজক ভিলানুয়েভা ফ্ল্যাভিয়ানো আন্তোনিও এই সম্মান পাচ্ছেন। আগামী ৭ নভেম্বর ম্যানিলায় পুরষ্কৃত করা হবে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ‘এডুকেট গার্লস’। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ