Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার তদন্তকারীদের বিরুদ্ধে এফআইআর করল কর্তৃপক্ষ

এবার তদন্তকারীদের বিরুদ্ধে এফআইআর করল কর্তৃপক্ষ
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: আর্থিক তছরুপের অভিযোগের তদন্তের ভার পড়েছিল বিভাগীয় দুই অফিসারের কাঁধে। কিন্তু তদন্তের পরেই খোদ তদন্তকারীদের বিরুদ্ধেই উঠে এসেছে আর্থিক লেনদেনের মাধ্যমে পক্ষপাতিত্ব করে  অভিযোগ ধামাচাপা দেওয়ার। ভারতীয় ডাক বিভাগের ওই ঘটনায় বুধবার কান্দি থানায় ওই দুই তদন্তকারী অফিসারের নামে এফআইআর করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করছেন একজন ডিএসপি পদমর্যাদার পুলিস অফিসার। জেলা পুলিসের এক আধিকারিক জানান, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানান যাচ্ছে না। তবে এফআইআর হওয়ার পর তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্প্রতি কান্দি মহকুমার গোকর্ণ সাব পোস্ট অফিসের এক পোস্ট মাস্টারের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে বিভাগীয় তদন্ত করা হয়। এরপর গত ৮ ফেব্রুয়ারি রাম মুরারী নামে ওই পোস্ট মাস্টারের বিরুদ্ধে কান্দি থানায় এফআইআর করা হয়। সেটি করেন মুর্শিদাবাদ সেন্ট্রাল সাব ডিভিশন অ্যাসিটেন্ট সুপারিনটেনডেন্ট মহম্মদ হাফিজউদ্দিন। সম্প্রতি ‘বর্তমান’ পত্রিকায় এ সংক্রান্ত বিস্তারিত সংবাদ প্রকাশিত হতেই শোরগোল পড়ে। এই ঘটনার পরেই ফের ডাক বিভাগের বিরুদ্ধে আরও একটি অর্থ তছরুপের অভিযোগ সামনে এল। এবার খোদ তদন্তকারীদের বিরুদ্ধেই অর্থ লেনদেনের মাধ্যমে পক্ষপাতিত্ব করার অভিযোগ। জেলা ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে কান্দির একটি পোস্ট অফিসে অর্থ তছরুপের ঘটনা ঘটে। ওই অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করে ডাক বিভাগের কান্দির দুই অফিসার। তাঁদের মধ্যে একজন ছিলেন ইন্সপেক্টর অফ পোস্টাল কান্দি সাব ডিভিশন ও ওভারশিয়ার মেল লাইন ওয়ান। কিন্তু পরবর্তীতে ওই দুই তদন্তকারী অফিসারের নামেই আর্থিক লেনদেন করে তদন্তের প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠে। কয়েক লক্ষ টাকার আর্থিক লেনদেন হয় বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। এরপর এই ঘটনারও বিভাগীয় তদন্ত করা হয়। পরে বুধবার কান্দি থানায় দুই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কান্দি থানায় এফআইআর করা হয়েছে। এফআইআর করেন ইন্সপেষ্টর অফ পোস্ট মুর্শিদাবাদ সাউথ পোস্টাল ডিভিশন সত্যবীর সিং।
Advertisement
সম্পর্কিত সংবাদ