Bartaman Logo
২৭ মে, ২০২৬

এবার শারদের ব্যাগে তল্লাশি কমিশনের

এবার শারদের ব্যাগে তল্লাশি কমিশনের
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: ভোটে প্রচারের সময় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারের ব্যাগে তল্লাশি চালিয়েছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই সময় তিনি প্রশ্ন তুলেছিলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহদের মতো বিজেপি নেতাদের ব্যাগও  কি পরীক্ষা করা হবে? তারপর থেকে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোটের অনেক নেতার ব্যাগেও তল্লাশি চালানো হয়। এরইমধ্যে রবিবার পুনের বারামতী হেলিপ্যাডে এনসিপি (এসপি) নেতা শারদ পাওয়ারের ব্যাগে তল্লাশি চালালেন নির্বাচনী আধিকারিকরা। এদিন সোলাপুরে ভোটের প্রচারে যাওয়ার পথে তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। এনিয়ে এক আধিকারিক জানান, বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে রাজ্যে আদর্শ আচরণ বিধি জারি রয়েছে। সেজন্যই এই তল্লাশি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ