Bartaman Logo
২৭ মে, ২০২৬

এবার মেধাস্বত্বকেও সামনে রেখে সক্রিয় প্রতারণা চক্র!

এবার মেধাস্বত্বকেও সামনে রেখে সক্রিয় প্রতারণা চক্র!
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেটেন্ট, কপিরাইট বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের (জিআই) মতো মেধাস্বত্ব পেতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন কোনও ব্যক্তি বা সংস্থা। সেই আবেদন এবং তার প্রাপ্তির মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে ওয়েবসাইটে তথ্যগুলি তুলে ধরে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। এবার সেই তথ্য হাতিয়ার করেই সক্রিয় হয়েছে প্রতারণাচক্র। এই ব্যাপারে সাবধান করছে সংশ্লিষ্ট বিভাগ। তারা জানাচ্ছে, আবেদনকারীদের ঠিকানা ও অন্যান্য তথ্য ওয়েবসাইট থেকে সংগ্রহ করছে ওই অসাধু চক্র। তারা মেধাস্বত্ব পাইয়ে দেওয়ার নামে নানা পন্থায় টাকা চাইছে। নিজেদের সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দিচ্ছে তারা। অনেকেই সেই ফাঁদে পা দিচ্ছেন। সংশ্লিষ্ট মহল এক্ষত্রে সচেতনতার বার্তায় জানিয়েছে, মেধাস্বত্ব পেতে কোনও টাকা চাওয়া হয় না। ফলে আবেদনকারীরা যেন কোনও ফাঁদে পা না দেন।    
Advertisement
সম্পর্কিত সংবাদ