সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাট শহরজুড়ে অম্রুত-২ প্রকল্পের কাজ শুরু হল। প্রতিটি ওয়ার্ডেই পাইপলাইন বসানোর তোড়জোড় চলছে। ভাগীরথী থেকে জল তুলে পরিস্রুত করে বাসিন্দাদের বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। শহরজুড়ে দু’টি রিজার্ভার তৈরি করে জল প্রকল্প গড়া হচ্ছে। অম্রুত-২ প্রকল্পের মাধ্যমে ৬০কোটি টাকা ব্যয়ে বাসিন্দাদের বাড়ি বাড়ি জল পাঠানো হবে। গরমে এবার বহু মানুষ পানীয় জল পাবেন।
Advertisement
পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায় বলেন, অম্রুত-২ প্রকল্পের মাধ্যমে ভাগীরথী থেকে জল তুলে তা পরিস্রুত করে পাইপলাইনের মাধ্যমে বাসিন্দাদের বাড়ি বাড়ি পাঠানো হবে। প্রকল্পের কাজ দ্রুত শেষ করা হবে। পাইপলাইন বসানোর জন্য বেশ কয়েকটি রাস্তা খোঁড়া হয়েছে। তবে কাজ শেষ হলে আবার মেরামতিও করে দেবে সংশ্লিষ্ট দপ্তর। এজন্য পূর্তদপ্তরের সঙ্গে আমাদের সমন্বয় বৈঠক হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরনো শহর দাঁইহাটের ১৪টি ওয়ার্ডে প্রায় সাড়ে ছ’হাজার হোল্ডিং নম্বর রয়েছে। শহরে বর্তমানে জনসংখ্যা প্রায় ২৭হাজার। আগামী ২৫-৩০ বছরে জনসংখ্যা বাড়বে ধরে নিয়েই অম্রুত-২ প্রকল্পের মাধ্যমে এই জলপ্রকল্প গড়ে তোলা হচ্ছে। নতুন দু’টি রির্জাভার করা হচ্ছে। আর ৩নম্বর ওয়ার্ডে পুরসভার ট্রেঞ্চিং গ্রাউন্ডের পাশে জমিতে ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। শহরের ২নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় ভাগীরথী থেকে জল তোলা হবে। তারপর তা পাইপলাইনের মাধ্যমে ৩ নম্বর ওয়ার্ডে পাঠানো হবে। সেখানে বড় ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিস্রুত করা হবে। এরপর দাঁইহাট শহর তিনটি জোনে ভাগ করা হবে। পুরসভা ভবনে একটি রির্জাভার রয়েছে। এছাড়াও ৭ ও ১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউসের পাশে জলাধার গড়া হবে। এরপর সেই জলাধারগুলি থেকে জল বাসিন্দাদের বাড়ি বাড়ি পাইপলাইনে করে পৌঁছে দেওয়া হবে। এজন্য বাসিন্দাদের নতুন করে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা এবার মিটতে চলেছে।
আগেই শহরের বিভিন্ন ওয়ার্ডে মোট ১৭টি পাম্পহাউস ছিল। তারমাধ্যমে শহরে মোট চার হাজার বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিস্রুত পানীয় জল পৌঁছচ্ছে। কিন্তু তাতে চাপ বাড়ায় পাইপলাইনে বাসিন্দাদের বাড়ি বাড়ি জল কম আসছে। কোথাও জল পড়ছেই না। তাই পানীয় জলের চাহিদা মেটাতে আরও নতুন চারটি পাম্পহাউস তৈরি করেছে পুরসভা। সব মিলিয়ে মোট ২১টি পাম্পহাউস তৈরি করেছে পুরসভা। এরপর বাকি দু’হাজার বাড়িতে অম্রুত-২ প্রকল্প থেকে জল দেওয়া হবে বলে দাবি পুরসভার। দাঁইহাট শহরে বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের এখনও সমস্যা রয়েছে। নতুন প্রকল্পের কাজ শেষ হলে সেই সমস্যা মিটবে বলে পুরসভার দাবি।