Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬

ই-২০: কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস, আপের

ই-২০ পেট্রল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করল কংগ্রেস এবং আম আদমি পার্টি। হাত শিবিরের মতে, ই-২০ পেট্রল পরিবেশবান্ধব বলে যে যুক্তি দেওয়া হচ্ছে, তা মেনে নেওয়া যায় না।

ই-২০: কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস, আপের
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ই-২০ পেট্রল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করল কংগ্রেস এবং আম আদমি পার্টি। হাত শিবিরের মতে, ই-২০ পেট্রল পরিবেশবান্ধব বলে যে যুক্তি দেওয়া হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। বাস্তুতন্ত্রের সঙ্গে সাযুজ্য রেখেই ‘সবুজ জ্বালানি’ নীতি চালু করতে হবে। বৃহস্পতিবার এনিয়ে কেন্দ্রকে একহাত নেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি বলেন, ‘কেন্দ্র যেভাবে দ্রুত সারা দেশে ই-২০ পেট্রল চালু করেছে, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। শুধুমাত্র পরিবেশগত কারণে এটা চালু করা হয়নি। তাছাড়া বাস্তুতন্ত্রের উপর এর প্রভাব পর্যালোচনা করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্য দেশগুলিতে কৃষিপণ্যের অবশিষ্টাংশ এবং অন্য বায়োমাস দিয়েই ইথানল তৈরি করা হয়। তারপর তা পেট্রলে মেশানো হয়। আর ভারতে জল নিবিড় ফসলকে ইথানল তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে। দেশের সেচের জলের ৭০ শতাংশই ব্যবহার করা হয় আখ এবং ধানে। আখ থেকে এক লিটার ইথানল তৈরি করতে ৩ হাজার ৬৩০ লিটার জল লাগে। আর ধান থেকে এক লিটার ইথানলে লাগে ১০ হাজার ৭৯০ লিটার জল।’ অথচ মোদি সরকার ইথানল কারখানায় ধান এবং আখ পাঠানোর জন্য ভর্তুকিতে চাল পাঠানোর নির্দেশ দিয়েছে। এর ফলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে।’ 

Advertisement

এদিনই ডিজেল এবং এটিএফে ইথানল মেশানোর তোড়জোড় শুরু হয়েছে বলে অভিযোগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। আগামীতে কেন্দ্র পেট্রলে ইথানলের পরিমাণ আরও বাড়াবে বলেও মত আপ সুপ্রিমোর। সেই কারণে তাঁর পরামর্শ, আগামী কয়েক বছর আর গাড়ি কিনবেন না।     

Advertisement
সম্পর্কিত সংবাদ