Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুয়ারে সরকার শিবির ভবিষ্যতের দিশা দেখাচ্ছে পড়ুয়াদের

শুধু পরিষেবা প্রদানের লক্ষ্যে আবেদনপত্র জমা নেওয়াই নয়, স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে রাজ্যের যুবক-যুবতীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিশাও দেখাচ্ছে দুয়ারে সরকার শিবির।

দুয়ারে সরকার শিবির ভবিষ্যতের দিশা দেখাচ্ছে পড়ুয়াদের
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু পরিষেবা প্রদানের লক্ষ্যে আবেদনপত্র জমা নেওয়াই নয়, স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে রাজ্যের যুবক-যুবতীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিশাও দেখাচ্ছে দুয়ারে সরকার শিবির। 
Advertisement
নবম দুয়ারে সরকার শিবিরের প্রত্যেক ক্যাম্পে থাকছে আমার কর্মদিশা নামক পৃথক স্টল। সেখানে গিয়ে একই নামের, অর্থাৎ ‘আমার কর্মদিশা’ নামের একটি অ্যাপের মাধ্যমে ভবিষ্যতে তারা কোন পথে এগলে দ্রুত সাফল্য পাবে তা জানতে পারছেন পড়ুয়ারা। প্রশাসনিক সূত্রে খবর, এবারের দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক সাড়া ফেলেছে রাজ্যের এই উদ্যোগ। মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করে সহজে তার সুবিধা নিতে পারবেন যে কেউ। সে ক্ষেত্রে বছরের অন্যান্য সময় মাসে ১০ হাজার জন অ্যাপ ব্যবহার করেছেন। আর দুয়ারে সরকারের প্রথম দু’দিনেই প্রায় তিন হাজার জন এর সুবিধা নিয়েছেন। 
২৪ জানুয়ারি থেকে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে ৩৭টি প্রকল্পের আবেদন নেওয়া শুরু হয়েছে। প্রথম দু’দিন রাজ্যজুড়ে শিবিরে এসেছেন প্রায় ১৫ লক্ষ ৩৪ হাজার ৭৬৫ জন মানুষ। প্রায় এক লক্ষ ২৫ হাজার আবেদন করেছেন শ্রমদপ্তরের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য। ঐক্যশ্রী প্রকল্পের জন্যেও লক্ষাধিক আবেদন জমা পড়েছে। প্রায় ২৬ হাজার আবেদন এসেছে স্বাস্থ্যসাথীর জন্য। মূলত যাঁদের আগে থেকেই কার্ড আছে, তাঁরা পরিবারের নতুন সদস্যদের জন্য আবেদন জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ