Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আগামী বছর বিধানসভা ভোট, জনসংযোগ বাড়াতে ভান্ডানি পুজোর মেলায় তৃণমূল ও বিজেপির নেতারা

একাদশীতে ময়নাগুড়ির বার্নিশে চলছে একদিনের ভান্ডানি পুজো। সেই পুজো উপলক্ষ্যে বসেছে মেলা। ওই মেলাতেই দেখা গেল বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল...

আগামী বছর বিধানসভা ভোট, জনসংযোগ বাড়াতে ভান্ডানি পুজোর মেলায় তৃণমূল ও বিজেপির নেতারা
  • ৩ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

একাদশীতে ময়নাগুড়ির বার্নিশে চলছে একদিনের ভান্ডানি পুজো। সেই পুজো উপলক্ষ্যে বসেছে মেলা। ওই মেলাতেই দেখা গেল বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়কে। রয়েছেন যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায়। মেলা ঘোরার পাশাপাশি চুটিয়ে জনসংযোগ সারেন তাঁরা।

Advertisement

পুজো শেষ হয়েও এখানে শেষ হয় না। একাদশীতে নয়া রূপে মা আসেন ময়নাগুড়ির বার্নিশ গ্রামে। দশভূজা এখানে দ্বিভূজা দেবী ভান্ডানি। সিংহের সঙ্গে বাহন হিসেবে উপস্থিত বাঘ। শস্যের দেবী হিসেবে পূজিত হন দেবী ভান্ডানি। একদিনের পুজো। পুজো ঘিরে আজ সকাল থেকে মেলা বসেছে। দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। মানত পূরণ হওয়ায় অনেকেই পায়রা, পাঁঠা উৎসর্গ করেন দেবীকে। জনশ্রুতি, কৈলাসে ফেরার পথে মা দুর্গা ডুয়ার্সের জঙ্গল ঘেরা কৃষকের ঘরে এক রাত বিশ্রাম নেন। সেই থেকেই তিস্তা, তোর্সা ও কালজানি নদীর পাড়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন ভান্ডানি মায়ের পুজো শুরু করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ