Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৩১ জুলাই নেতাজি ইন্ডোরে দুর্গাপুজোর সমন্বয় বৈঠক

আগামী ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে দুর্গাপুজোর সমন্বয় বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত থাকবেন দমকল, কলকাতা পুরসভা, সিইএসসি’র মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা।

৩১ জুলাই নেতাজি ইন্ডোরে দুর্গাপুজোর সমন্বয় বৈঠক
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে দুর্গাপুজোর সমন্বয় বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত থাকবেন দমকল, কলকাতা পুরসভা, সিইএসসি’র মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা। উৎসবের দিনগুলি কলকাতা সহ গোটা রাজ্যে সম্প্রতি বজায় রাখতে এই বৈঠকে বিভিন্ন সম্প্রদায়ের দু’জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। পুজো উদ্যোক্তাদের রাজ্য সরকার কত টাকা অনুদান দেবে তা এই বৈঠক থেকে প্রতিবছর সাধারণত ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী। ফলে এই বৈঠকটির দিকে তাকিয়ে থাকেন পুজো কমিটির কর্মকর্তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ