Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ ডার্বির টিকিট বিক্রি শুরু

আজ ডার্বির টিকিট বিক্রি শুরু হচ্ছে যুবভারতীতে। সমর্থকদের জন্য অফলাইন ও অনলাইন টিকিটের ব্যবস্থা। বিস্তারিত জানুন।

আজ ডার্বির টিকিট বিক্রি শুরু
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের উদ্বোধনেই ডার্বি। শনিবার বিকেল পাঁচটায় যুবভারতীতে মহারণ। মরশুমের প্রথম বড়ো ম্যাচ নিয়ে বেশ আগ্রহ রয়েছে সমর্থকদের। তার আগে ডার্বির অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে মঙ্গলবার। সকাল ১১ টা থেকে মিলতে পারে টিকিট। পাশাপাশি অফলাইন টিকিটের ব্যবস্থাও থাকছে। ২২-২৪ জুলাই ময়দানে দুই প্রধানের তাঁবু থেকে ডার্বির টিকিট পাওয়া যাবে। একইসঙ্গে অনলাইন টিকিট তোলার বন্দোবস্তও থাকছে মোহন বাগান, ইস্ট বেঙ্গল তাঁবুতে। 

Advertisement

ডুরান্ডের আগে কোন দল কতটা তৈরি? সবার আগে প্রি-সিজন শুরু করেছে মোহন বাগান। রাহুল ভেকে, লিস্টন, সাহালদের দ্রুত ম্যাচ ফিট করতে মরিয়া টিম-ম্যানেজমেন্ট। ঘরোয়া লিগে কালীঘাট এমএসের বিরুদ্ধে একঝাঁক সিনিয়রকে পরখ করে নিয়েছে থিঙ্কট্যাঙ্ক। চিফ কোচ পানোস ইতিমধ্যেই শহরে। মঙ্গলবার বিকেলে মোহন বাগান মাঠে ডার্বির প্রস্তুতি শুরু করবেন তিনি। বিদেশিদের মধ্যে একমাত্র ড্র্যাজিচ ভিসা পেয়েছেন। বুধবার সকালে শহরে আসছেন তিনি। ইস্ট বেঙ্গলে বিদেশি ফুটবলরেদের মধ্যে দানি রামিরেজ ও মহম্মদ রশিদ ভিসা সমস্যা কাটিয়ে ডার্বির আগেই দলের সঙ্গে যোগ দেবেন। এদিকে, প্রবল বৃষ্টির কারণে সোমবার ঘরোয়া লিগে মহমেডান স্পোর্টিং বনাম পুলিশ এসি’র খেলা হয়নি। মঙ্গলবার ঘরোয়া লিগে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গলের খেলাটি শেষ মুহূর্তে বাতিল হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ