Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাউকিমারি ডিএন স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী, নৃত্য পরিবেশন করতে না দেওয়ায় উঠল বিতর্ক

ডাউকিমারি ডিএন স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী, নৃত্য পরিবেশন করতে না দেওয়ায় উঠল বিতর্ক
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ির ডাউকিমারি ডিএন স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগই দিলেন না প্রাক্তনীদের একাংশ। স্কুলের অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের ‘নাক গলানো’র অভিযোগ তুলেছেন তাঁরা। এ নিয়ে আগেই সরব হন প্রাক্তনীরা। স্কুলের বিরুদ্ধে মিছিল হয়েছিল। এবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে  শিল্পীকে অপমান করার অভিযোগ উঠল। মঙ্গলবার রাতের অনুষ্ঠানে এই অভিযোগ তুলে সরব হন শিল্পীদের একাংশ। তবে অভিযোগ অস্বীকার করেছেন পরিচলন কমিটি।
Advertisement
ধূপগুড়ি ডাউকিমারি স্কুলের ৭৫বর্ষ পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা থেকে নৃত্য শিল্পীরা তৈরি হয়ে থাকলেও পরবর্তীতে নৃত্য করতে বাধা দেওয়া হয়। নৃত্যশিল্পী সোমা দত্ত বলেন, আমাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।  ছোট ছোট শিল্পীরা সন্ধ্যা থেকেই সেজেগুজে তৈরি হয়েছিল। পরবর্তীতে তাদের নৃত্য পরিবেশনে মানা করে দেওয়া হয়। বিষয়টি আমি  মঞ্চে সবার সামনে তুলে ধরি। 
স্কুলের অবসরপ্রাপ্ত প্রাক্তন খেলার শিক্ষক সুপ্রিয় গুহকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে প্রাক্তন পড়ুয়ারা মিছিল পর্যন্ত করেছিল। কিন্তু তাও স্কুল কর্তৃপক্ষ সেই শিক্ষককে আমন্ত্রণ জানায়নি। ফলে প্রাক্তন পড়ুয়াদের একাংশও অনুষ্ঠানে যোগ দেয়নি। সহিদুল ইসলাম নামে প্রাক্তন ছাত্র বলেন, যে শিক্ষকের জন্য ক্রীড়া জগতে স্কুল সুনাম অর্জন করেছে, তাকেজই আমন্ত্রণ না জানানোই আমরা প্রাক্তনী এবং এলাকাবাসী অনুষ্ঠানে যোগ দেইনি। সুদীপ রায় বলেন, স্কুলের অনুষ্ঠান হচ্ছে না কি, রাজনৈতিক নেতাদের সমাবেশ বোঝা যাচ্ছে না। অভিযোগের জবাবে স্কুলের সভাপতি কেশব রায় বলেন, শিল্পী একজন শিক্ষিকা হয়েও বোধ নেই। মঞ্চে উঠে যা তা বলে দিল। আমরা নিত্য বাবদ ১০ হাজার টাকা দিয়েছি তা ফিরে চাব। কারও অনুগামীরা অনুষ্ঠানে আসেননি। অনুষ্ঠান ভালই হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ