Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনের রেলগেটে ওভারব্রিজ নির্মাণের দাবিতে স্মারকলিপি

দাঁতনের রেলগেটে ওভারব্রিজ নির্মাণের দাবিতে স্মারকলিপি
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: দাঁতনের বাঁকিবাজার রেলগেটে ওভারব্রিজ অথবা সাবওয়ে নির্মাণের দাবিতে দক্ষিণ-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো হল স্মারকলিপি। দাঁতন স্টেশন মাস্টারের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ট্রেনগুলিও যাতে দাঁতন স্টেশনে দাঁড়ায় সেই দাবিও জানানো হয়েছে। রবিবার দাঁতন রেলযাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়। দাঁতন-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা রেলযাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেবেশ দাস বলেন, লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং গাড়ি পারাপার করে। তারমধ্যে অনেক গাড়িতে অসুস্থ রোগীও থাকেন। ট্রেন যাতায়াতের সময় লেভেল ক্রসিংয়ে অনেক গাড়ি আটকে যাওয়ায় যানজট তৈরি হয়। ফলে রোগীদের হাসপাতালে পৌঁছতে দেরি হয়। কিন্তু উড়ালপুল বা সাবওয়ে থাকলে সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ