Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে সদ্যোজাত শিশুপুত্র উদ্ধার

দাঁতনে সদ্যোজাত শিশুপুত্র উদ্ধার
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: রাস্তার পাশ থেকে এক সদ্যোজাত শিশুপুত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দাঁতন থানার বরঙ্গী এলাকায়। শিশুটিকে উদ্ধার করে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিস। পরে মঙ্গলবার শিশুটিকে জেলা শিশু কল্যাণ সমিতির কাছে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধ্যায় দাঁতন থানার বরঙ্গী এলাকায় মোহনপুর- সোলপাট্টা রাজ্য সড়কের পাশে ওই সদ্যোজাত শিশুপুত্রের কান্না শুনতে পায় স্থানীয়রা। তাঁদের মধ্যে এক ব্যক্তি শিশুটিকে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে দাঁতন থানার পুলিস শিশুটিকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার শিশুটিকে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে নিয়ে যাওয়া হয়। জেলা শিশুসুরক্ষা দপ্তরের আধিকারিক সন্দীপকুমার দাস বলেন, মঙ্গলবার সিডব্লুসিতে পেশ করে শিশুটিকে বিদ্যাসাগর বালিকা আবাসের সরকার পোষিত বিশেষ অ্যাডপশন এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ