Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে সব্জি খেতে তাণ্ডব চালাল হাতির দল

দাঁতনে সব্জি খেতে তাণ্ডব চালাল হাতির দল
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: দাঁতনের সুবর্ণরেখা তীরবর্তী মহেশপুর সহ একাধিক গ্রামের সব্জি খেতে তাণ্ডব চালাল হাতির দল। মঙ্গলবার রাতে সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রামের জঙ্গল থেকে পাঁচ সাতটি হাতির একটি দল দাঁতন থানার মহেশপুর, বড়া সহ একাধিক গ্রামে ঢুকে পড়ে। ক্ষতি করে ফুলকপি, বাঁধাকপি সহ নানা সব্জির। বেশ কয়েক একর জমির সব্জি নষ্ট করে হাতির দল। অবশ্য তারা কোনও ঘরবাড়ির ক্ষতি করেনি। বুধবার ভোরে ফের নদী পেরিয়ে নয়াগ্রামের জঙ্গলে ফিরে যায় তারা। বনদপ্তরের বেলদার রেঞ্জার তৌহিদ আনসারি বলেন, নয়াগ্রামের জঙ্গলে ২০ থেকে ২৫টি হাতি রয়েছে। তার মধ্যে ৫-৭টি হাতি বুধবার রাতে নদী তীরবর্তী দাঁতনের একাধিক গ্রামে ঢুকে পড়ে। শীতের সময় এইসব এলাকায় সব্জি চাষ বেশি হয়। ওই সব্জি খেতেই হাতির দল নদী পেরিয়ে দাঁতন ও কেশিয়াড়ির বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। বনদপ্তরের পক্ষ থেকে হাতিগুলিকে নজরে রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।-ফাইল চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ