Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুঃস্থ যাত্রাশিল্পীদের এককালীন অনুদানের ক্যাম্প  

দুঃস্থ যাত্রাশিল্পীদের এককালীন অনুদানের ক্যাম্প
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: দুঃস্থ যাত্রাশিল্পীদের এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে। সেজন্য পূর্ব মেদিনীপুরে ক্যাম্প করে আবেদনপত্র সংগ্রহ শুরু হল। বৃহস্পতিবার তমলুকে জেলাশাসক অফিসে তমলুক ও হলদিয়া মহকুমা এলাকা থেকে দুঃস্থ যাত্রাশিল্পীরা এসে আবেদন জমা করেন। পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির দুই সদস্য এদিন তমলুকে এসেছিলেন। তাঁরা ওই ক্যাম্পে যোগ দেন। সেখানে শিল্পীদের আবেদন যাচাইয়ের কাজ করেন। আজ, শুক্রবার কাঁথি ও এগরা মহকুমা এলাকার যাত্রাশিল্পীদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। ওই দুই সদস্য কাঁথি মহকুমা শাসকের অফিসে বসবেন। তারপর ওই টিম পশ্চিম মেদিনীপুরে পৌঁছে যাবে। এ বছর প্রায় ৯০০ জন দুঃস্থ যাত্রাশিল্পীকে এককালীন ২৫ হাজার টাকা করে অনুদান দিতে চলেছে রাজ্য সরকার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ