Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দাসপুরে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: শ্বশুরবাড়ি থেকে পিঠেপুলি ও সব্জি নিয়ে রাতে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় এক যুবক প্রাণ হারালেন। সোমবার রাতে দাসপুর থানার পাইরাশি এলাকায় গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম তুষার মাইতি(৩৯)। তিনি দাসপুর থানার ভুঁইয়াড়া তেঁতুলতলা এলাকার বাসিন্দা। পুলিস জানিয়েছে, রাতেই মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত করার পর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।সোমবার রাত প্রায় ১১টা নাগাদ তুষারবাবু শ্বশুরবাড়ি শয়লা থেকে বাইক চালিয়ে নিজের বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে ব্যাগে পিঠেপুলি ও শাকসব্জি ছিল। পাইরাশি এলাকার কাছে রাস্তার ধারের একটি ডাস্টবিনে তাঁর বাইক সজোরে ধাক্কা মারে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু: সোমবার সকালে মিনি পাম্প চালিয়ে চাষের জমিতে জল দেওয়ার সময় এক চাষি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন। কুচামারি গ্রামের বাসিন্দা ওই চাষির নাম কার্তিক জানা(৫৩)। পুলিসের প্রাথমিক অনুমান, কোনওরকম ওয়ারিং ছাড়াই লুজ তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে শর্টসার্কিটে তাঁর মৃত্যু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ