সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার চাঁইপাট মদপুকুর শিমুলতলা এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই চন্দ্রেশ্বর খালের ধারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘাটাল মহকুমার দমকলের স্টেশন অফিসার স্বপনকুমার পাত্র জানান, ৪০০ মিটারেরও বেশি জায়গাজুড়ে পড়ে থাকা আবর্জনার স্তুপে আচমকা আগুন লেগে যায়।



