Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হতে চলেছে অন্তর্বিভাগ

দাসপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হতে চলেছে অন্তর্বিভাগ
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: চোপড়া ব্লকের দাসপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হতে চলেছে অন্তর্বিভাগ। কিছুদিনের মধ্যে এই স্বাস্থ্যকেন্দ্রে ১০ বেডের পরিষেবা চালু হতে চলেছে। বৃহস্পতিবার স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। 
Advertisement
জানা গিয়েছে, নতুন ভবন নির্মাণে চোপড়া পঞ্চায়েত সমিতির তহবিল থেকে প্রায় ৯৩ লক্ষ টাকা বরাদ্দ হয়। বিধায়ক বলেন, দাসপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অন্তর্বিভাগের পরিষেবা খুবই প্রয়োজন ছিল। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হয়েছিল। নতুন ভবনটি উদ্বোধন করা হল। শীঘ্রই পরিষেবা চালু হবে। 
জানা গিয়েছে, কয়েক বছর আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে দাসপাড়া স্বাস্থ্যকেন্দ্রের দাবি তুলে ছিলেন বিধায়ক। এদিন স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন হল। এখানে অন্তর্বিভাগের পরিষেবা চালু হলে দাসপাড়া, লক্ষ্মীপুর, ঘিরনিগাঁও, মাঝিয়ালি সহ কয়েকটি এলাকার মানুষ উপকৃত হবেন।
কারণ, এলাকার রোগী বা গর্ভবতীকে ২০-২২ কিমি দূরে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক বলেন, পঞ্চায়েত সমিতির তহবিল থেকে নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। এদিন বিধায়ক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেন। পরিষেবাও দ্রুত চালু হয়ে যাবে। 
ব্লক স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, দাসপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আপাতত ১০ বেডের ইন্ডোর পরিষেবা চালু হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রে নতুন ভবনে কিছুদিনের মধ্যে পরিষেবা চালু হবে। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক প্রসবের কারণেই এলাকায় বেড চালু জরুরি হয়ে পড়েছে। পরিষেবা চালু হলে গ্রামীণ এলাকায় ঘরে সন্তান প্রসবের ঘটনা কমবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ