Bartaman Logo
২৭ মে, ২০২৬

ডিসেম্বরের প্রথম দিনেই একাধিক নিয়মে বদল, কোপ পড়বে আমজনতার পকেটে!

ডিসেম্বরের প্রথম দিনেই একাধিক নিয়মে বদল, কোপ পড়বে আমজনতার পকেটে!
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
১ ডিসেম্বর, নয়াদিল্লি: আজ, রবিবার থেকে শুরু হল ডিসেম্বর মাস। আর নতুন মাসের প্রথম থেকেই একাধিক নিয়মে এসেছে পরিবর্তন। এমন কয়েকটি ক্ষেত্রে বদল এসেছে, যা সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলতে পারে। সেই তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বদল, এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন ও ওটিপি সংক্রান্ত নয়া নিয়ম। কোন খাতগুলোতে কী কী পরিবর্তন এল জেনে নেওয়া যাক।
Advertisement
বাণিজ্যিক গ্যাসের দামে বদল: ১ ডিসেম্বর থেকে বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে ১ হাজার ৯২৭ টাকা। প্রতি সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১৫.৫০ টাকা।
ওটিপি-তে পরিবর্তন: ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি-র নিয়ে সামান্য বদল এনেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। নয়া নিয়ম অনুসারে, ১ ডিসেম্বর থেকে সব এসএমএসের উৎস যাতে খুঁজে পাওয়া যায়, সেই বিষয়ে নিশ্চিত করতে হবে মোবাইল সংস্থাগুলিকে।
বিনামূল্যে আধার আপডেট: বিনামূল্যে আধার আপডেটের সময়সীমাও কিন্তু শেষ হতে চলেছে। এক্ষেত্রে শেষ সময় রয়েছে ১৫ ডিসেম্বর। এরপরে আধার কার্ড আপডেট করতে হলে গ্রাহকদের অর্থ দিতে হবে।
ক্রেডিট কার্ডের নিয়ম বদল: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নিজেদের ক্রেডিট কার্ডের নিয়মে বদল এনেছে। সংস্থার ওয়েবসাইট অনুসারে, একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে গেমিং প্ল্যাটফর্ম বা মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে আর কোনও রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না।
সম্পর্কিত সংবাদ