নয়াদিল্লি: রাহুল গান্ধী ‘দেশদ্রোহী’। একদিন আগে এই ভাষাতেই লোকসভার বিরোধী দলনেতাকে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। শুক্রবার দাদার ডিফেন্সে মাঠে নামলেন বোন। স্পষ্ট ভাষায় জানালেন, তাঁর ভাইয়ের কাছে ‘দেশের চেয়ে বড় কিছু নেই।’
Advertisement
ওয়েনাড়ের সাংসদের কথায়, যাঁরা জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীকে বিশ্বাসঘাতক বলেছিলেন, তাঁরা যদি রাহুল গান্ধীকেও সেকথা বলে, তাতে কোনও নতুনত্ব নেই। আমি দাদাকে নিয়ে গর্বিত। তাঁর কাছে দেশের চেয়ে বড় আর কিছুই নয়। দেশে ঐক্যের বার্তা দিতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৪ হাজার কিলোমিটার পথ হেঁটেছেন তিনি। ওদের কিছু বলার নেই। তাই অপবাদই এখন শেষ অস্ত্র।
ঠিক কী বলেছিলেন সম্বিত পাত্র? গত বৃহস্পতিবার কংগ্রেস নেতাকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি জানান, এক বিপদজনক ত্রিশক্তির সঙ্গে যুক্ত রাহুল। ভারতকে অশান্ত করার ষড়যন্ত্রে ধনকুবের জর্জ সোরোস এবং অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টও (ওসিসিআরপি) জড়িয়ে তিনি। পাত্র বলেন, ‘এই চক্রান্তের মধ্যে রয়েছে মার্কিন ধনকুবের জর্জ সোরেস সহ কিছু সংস্থা, ওসিসিআরপির মতো নামকরা নিউজ পোর্টাল ও ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ রাহুল গান্ধীও। এই শব্দ ব্যবহার করতে আমি বিন্দুমাত্র ভীত নই।’ তিনি আরও জানান, ওসিসিআরপির পিছনে রয়েছে জর্জ সোরেসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। এই ধরনের সংস্থাগুলি মালিকের স্বার্থরক্ষায় কাজ করে। ওসিসিআরপির নির্দেশ মেনে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন রাহুল।
বিজেপি সাংসদের এই মন্তব্যের পরেই সরব হন কংগ্রেস নেতা হিবি এডেন। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে এডেন জানান, বিরোধী দলনেতা সম্পর্কে এই ধরনের মন্তব্য সংবিধানের নীতিবিরুদ্ধ। এর পরেই পুরীর সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের কাছেও আবেদন জানান তিনি।