সংবাদদাতা, কালনা: ঐতিহ্যবাহী সরস্বতী পুজোয় তাক লাগাতে কালনা চারাবাগান ইয়ংবেঙ্গল ক্লাবের এবারের থিম ‘নীল আকাশের নীচে, সৃষ্টি সুখের উল্লাসে’। ফোম, কাপড় ও রঙিন আলো-আঁধারিতে তাদের থিম এবার দর্শকদের মন জয় করবে বলে উদ্যোক্তাদের দাবি।
Advertisement
১৯৮৮সালে কালনা শহরের গ্যাস গোডাউন সংলগ্ন চারাবাগান ইয়ংবেঙ্গল ক্লাবের পথ চলা শুরু। মূলত খেলাধুলোর চর্চায় শহরে প্রথম সারিতে থাকে এই ক্লাব। কালনা মহকুমা ফুটবল লিগে অংশ নিয়ে অনেকবার সুনাম কুড়িয়েছে। তেমনই এবার মহকুমা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। এলাকায় দুর্গাপুজো সহ নানা সাংস্কৃতিক ও সামাজিক কাজে ক্লাব সদস্যরা এগিয়ে যান। কয়েক বছর ধরে সরস্বতী পুজোয় বিভিন্ন থিম দর্শকদের উপহার দিচ্ছে তারা। জীবন্ত মডেলে থিম বৃদ্ধাশ্রম, গাছ বাঁচান জীবন বাঁচান, সার্জিক্যাল স্ট্রাইক, পাগলা গারদ প্রভৃতি নিয়ে ইতিমধ্যেই থিম হয়েছে। যা দেখতে দর্শকদের লম্বা লাইন হয়। এবার ক্লাবের পুজোয় চন্দননগরের আলো, করিমপুরের প্যান্ডেল ও থিমে এক টুকরো শান্তিপুর তুলে ধরছে। পুজোর কয়েকদিন থিমের মণ্ডপ দেখতে দর্শকদের ভিড় উপচে পড়বে বলে উদ্যোক্তাদের দাবি। তার জন্য অতিরিক্ত ভলান্টিয়ার রাখা হবে বলে ক্লাবের পক্ষে জানানো হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে দশভুজা দেবী সরস্বতী। পুজো যত এগিয়ে আসছে ক্লাবের সম্পাদক চন্দন মণ্ডল, সভাপতি বাদল রায়ের ব্যস্ততা বাড়ছে। তাঁদের দক্ষ পরিচালনায় ক্লাব এগিয়ে চলেছে।
ক্লাবের কোষাধ্যক্ষ দেবব্রত সাঁতরা বলেন, পুজোয় এবারের বাজেট চার লক্ষাধিক টাকা। সমস্ত খরচ সদস্যদের চাঁদা থেকে হয়ে থাকে। সদস্যদের মধ্যে অনেকে গৃহবধূ ও কিশোর-যুবকরা রয়েছেন। সারা বছর টাকা জমিয়ে তাঁরা পুজোয় মেতে ওঠেন।-নিজস্ব চিত্র
ক্লাবের কোষাধ্যক্ষ দেবব্রত সাঁতরা বলেন, পুজোয় এবারের বাজেট চার লক্ষাধিক টাকা। সমস্ত খরচ সদস্যদের চাঁদা থেকে হয়ে থাকে। সদস্যদের মধ্যে অনেকে গৃহবধূ ও কিশোর-যুবকরা রয়েছেন। সারা বছর টাকা জমিয়ে তাঁরা পুজোয় মেতে ওঠেন।-নিজস্ব চিত্র



