সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৬টি দাঁড়াশ সাপ, দু’টি কেউটে ও একটি ময়ূরপুচ্ছ কাছিম উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দিলেন জয়পুরের একটি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। সংগঠনের এক সদস্য জানান, বুধবার আমতা ২ ব্লকের ঝামটিয়া সামন্তপাড়া থেকে ১৬টি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়। পরে জয়পুরের অফিসপাড়ার পিছনে এক ব্যক্তির বাড়ি থেকে একটি গোখরো সাপ ও অমরাগড়ি হাঁস ফলতলায় এক ব্যক্তির বাড়ি থেকে আরও একটি গোখরো সাপ উদ্ধার করা হয়। এছাড়া বৃহস্পতিবার সকালে দক্ষিণ খালনায় মাছ ধরার জালে আটকে পড়ে একটি ১৪ কেজি ওজনের মূয়রপুচ্ছ কাছিম। প্রতিটি প্রাণীকেই পরিবেশে মুক্ত করে দেওয়া হয়েছে।



