সংবাদদাতা, শিলিগুড়ি: মাত্র দু’টি বাঘ নিয়ে শুরু হওয়া বেঙ্গল সাফারি আজ চিড়িয়াখানার রূপ নিয়েছে। শিলিগুড়িতে মহানন্দা অভয়ারণ্য ২০১৬ সালের ২১ জানুয়ারি এই বেঙ্গল সাফারি তথা উত্তরবঙ্গের একমাত্র অ্যানিমেল পার্কের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ছিল বেঙ্গল সাফারির দশম প্রতিষ্ঠা দিবস। উপলক্ষ্যে এদিন এই পার্ক সাজিয়ে তোলা হয়েছিল। ছিল বিশেষ অনুষ্ঠান। দেশ-বিদেশের পর্যটকরা শিলিগুড়ির উপর দিয়েই পাহাড়-জঙ্গল ঘুরতে যান। কিন্তু এই শহরে একদিনের জন্য তাঁরা থাকতেন না। শিলিগুড়ির অর্থনৈতিক উন্নতির জন্য পর্যটকদের একদিন ধরে রাখার ভাবনা থেকে এই পার্ক তৈরি উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই পার্ক এখন দেশ-বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা। দিনে চার থেকে পাঁচ হাজার পর্যটক ও দর্শক হয়। প্রথম দিকে বছরে ছ’লক্ষ ৩০ হাজার টাকা গড় আয় হত। এখন বছরে ৯ থেকে ১০ কোটি টাকা আয় হচ্ছে বলে জানান পার্কের ডিরেক্টর বিজয় কুমার। পশুপাখির সংখ্যাও বেড়েছে। ৮৫৪ রকমের পশুপাখি রয়েছে। তার মধ্যে ৩০ ধরনের পাখি ও আট রকমের সরীসৃপ রয়েছে।
Advertisement
বেঙ্গল সাফারি ডিরেক্টর জানান, ৬১ প্রজাতির জীবজন্তু নিয়ে শুরু বেঙ্গল সাফারি এখন চিড়িয়াখানার রূপ নিয়েছে। অনেক নতুন জীবজন্তু আনা হয়েছে। সিংহও এসেছে। আরও নতুন বন্যপ্রাণী আনা হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে লায়ন সাফারি।
এদিন পার্কের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিলিগুড়ি পুলিস কমিশনার সি সুধাকর। তিনি বেঙ্গল সাফারিতে পুলিস ফাঁড়ি করার প্রস্তাব দেন। অনুষ্ঠান শেষে এক প্রশ্নের উত্তরে সিপি বলেন, এখানে দিনে চার থেকে পাঁচ হাজার পর্যটক আসেন। আইন শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য এখানে পুলিস ফাঁড়ি হওয়া প্রয়োজন। আমরা বেঙ্গল সাফারি কর্তৃপক্ষকে প্রস্তাব দিলাম। তারা জায়গা দিলে আমরা পার্কের জন্যই একটি ফাঁড়ি তৈরি করব। পুলিস কমিশনারের এই প্রস্তাবকে স্বাগত জানান বেঙ্গল সাফারির ডিরেক্টর। তিনি বলেন, এই ফাঁড়ি তৈরির ব্যাপারে আমরা সব রকম সহযোগিতা করব।
বেঙ্গল সাফারির আর একটি সাফল্য রয়াল বেঙ্গল টাইগারের সফল প্রজনন কেন্দ্রের স্বীকৃতি অর্জন। যাত্রা শুরুর সময় দুটি বাঘ ছিল। এখন ১১টি বাঘ রয়েছে। এখান থেকে আটটি বাঘ বিভিন্ন চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বলে জানান বিজয় কুমার।