Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’টি নকল আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৪

দু’টি নকল আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৪
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিহার থেকে কোচবিহারে আগ্নেয়াস্ত্র আমদানির ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এবার কোচবিহারে উদ্ধার হল নকল পিস্তল। হুবহু আসল পিস্তলের মতো দেখতে দু’টি নকল পিস্তল উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিস। শহরের গা ঘেঁষে থাকা তোর্সা নদীর বাঁধ রোডে নাকা চেকিং চালানোর সময় পুলিস চারজনকে আটক করে। পরে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল বিকাশ রায়, ছোটন কর্মকার, রেজাউল হক ও হজরত আলি। এদের সকলেরই বাড়ি পাটাকুড়া রানিবাগানে। 
Advertisement
পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, কোচবিহার শহর ও শহর লাগোয়া এলাকাগুলি থেকে ছিনতাইয়ের খবর পাওয়া যাচ্ছিল। দু’দিন আগে এক যুবককে গ্রেপ্তার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে। এদিন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাজ থেকে দু’টি পিস্তল মিলেছে। যেগুলি আপাতদৃষ্টিতে নকল বলেই মনে হচ্ছে। পিস্তলগুলি আর্মস এক্সপার্টদের কাছে পরীক্ষার জন্য পাঠানো হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ