Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ

বৃহস্পতিবার গভীর রাতে ফাঁসিদেওয়ার মহিপাল এলাকার উড়ালপুলে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে জখম হন ৪ জন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের একটি লেন মেরামতের জেরে অপর লেন দিয়ে যানবাহন চলাচল করছিল।

দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার গভীর রাতে ফাঁসিদেওয়ার মহিপাল এলাকার উড়ালপুলে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে জখম হন ৪ জন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের একটি লেন মেরামতের জেরে অপর লেন দিয়ে যানবাহন চলাচল করছিল। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে অন্ধ্রপ্রদেশ থেকে মাছ বোঝাই একটি লরি উল্টো দিক থেকে আসা আলু বোঝাই লরির মুখোমুখি হয়। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ