Bartaman Logo
২৭ মে, ২০২৬

দু’টি ব্রিটিশ সংস্থার লগ্নি আসছে রাজ্যে

দু’টি ব্রিটিশ সংস্থার লগ্নি আসছে রাজ্যে
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে লগ্নি করতে চলেছে দুটি ব্রিটিশ আইটি সংস্থা। সেখানে কর্মসংস্থান হওয়ার কথা প্রায় ৬০০ জনের। দু’দিনের সফরে সোমবার কলকাতায় এসেছে ১৭ জনের একটি ব্রিটিশ প্রতিনিধি দল। তার সদস্যরা এরাজ্যের বিনিয়োগের পরিস্থিতি খতিয়ে দেখতে চান। সংস্থাগুলি কাজ করে মূলত সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো ক্ষেত্রগুলিতে। 
Advertisement
এই প্রতিনিধিদের মধ্যে দু’জন জানান, তাঁদের সংস্থা এখানে বিনিয়োগ করবে। তবে বিনিয়োগের অঙ্ক কত হবে, তা তাঁরা জানাননি। আগামী জানুয়ারি থেকেই সংস্থা দুটি এখানে কাজ শুরু করবে। এদিন কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং জানান, বাংলায় ব্যবসা করার কয়েকটি সুবিধা আছে। এখানে যেমন দক্ষ কর্মী পাওয়া যায়, তেমনই কর্মীদের মধ্যে কাজ ছেড়ে দেওয়ার প্রবণতাও কম। তাঁর আরও দাবি, কম খরচে ব্যবসা করার সুযোগ রয়েছে বাংলায়। 
সম্পর্কিত সংবাদ