Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’পক্ষের বিবাদে গ্রেপ্তার ছয়

সোমবার রাতে মালদহ থানার পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রামে দুই প্রতিবেশীর বিবাদে ৬ জনকে গ্রেপ্তার করল পুলিস।

দু’পক্ষের বিবাদে গ্রেপ্তার ছয়
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার রাতে মালদহ থানার পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রামে দুই প্রতিবেশীর বিবাদে ৬ জনকে গ্রেপ্তার করল পুলিস।
Advertisement
অভিযোগকারী একপক্ষের পিয়ারি চৌধুরীর দাবি, রাতে তাঁর ছেলে বাড়ি ফিরছিল, সেই সময় গালিগালাজ করা হয়। ছেলে প্রতিবাদ করলে কয়েকজন এলোপাথাড়ি ঘুষি মারে। শ্বাসনালী টিপে ধরে হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করা হয়। ছেলেকে রক্তাক্ত অবস্থায় মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অন্যপক্ষের মঞ্জুরী মণ্ডলের দাবি, রাতে ওরা আমার ছেলেকে ফোন করে ডাকে। বাইরে এলে তাকে গালিগালাজ করা হয়। ছেলে প্রতিবাদ করলে মারধর করা হয়েছে। সে অসুস্থ হয়ে বাড়িতে এলে অভিযুক্তরা এসে বিভিন্ন সামগ্রী ভেঙে দেয়। পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাদিরপুরের একটি ছেলের সঙ্গে সাহাপুরের এক মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনার রাতে কাদিরপুরের ছেলেটি সাহাপুরে মেয়েটিকে রাখতে আসে। এদিকে, ওই এলাকার কিছু যুবকের সঙ্গে মেয়েটির দাদার বচসা হয়। অভিযোগ, ওই কাদিরপুরের ছেলেটি প্রেমিকার দাদার পক্ষ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। পরে বাইরে থেকে ছেলে নিয়ে এলে দু’পক্ষের ঝামেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মালদহ থানার পুলিস জানিয়েছে, অভিযোগ হওয়ায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ