Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’বছর ধরে কোটি টাকার গয়না হাতায় ধৃত পরিচারিকারা

দু’বছর ধরে কোটি টাকার গয়না হাতায় ধৃত পরিচারিকারা
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আড়াই বছরের শিশু সন্তানকে দেখাশোনার জন্য বিশ্বস্ত আয়া চাই।’ আয়া সেন্টারে এমনই আর্জি জানিয়েছিলেন ইস্পাত কারবারি। কিন্তু তিনি ভুলেও বুঝতে পারেননি সেই আয়াই দু’বছর ধরে অন্যান্য পরিচারিকাদের সঙ্গে নিয়ে কোটি টাকার গয়না হাতিয়ে নেবে। ব্যবসায়ীর ৭২ লক্ষ টাকার হীরে, সোনার হার, বালা লোপাট করার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করল চেতলা থানার পুলিস। ধৃতদের মধ্যে রয়েছে শিশু সন্তানের আয়া সহ ৬ জন পরিচারিকা। মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ৭ জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
মঙ্গলবার চেতলা থানায় সাংবাদিক বৈঠকে ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় জানান, ২৭ ডিসেম্বর হীরের আংটি চুরির অভিযোগ করেন ব্যবসায়ী অমিত সিংহ। তদন্তে নেমে আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। প্রাথমিকভাবে ৪ পরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিস। সেখানেই চুরির কথা স্বীকার করে তারা। সেই সূত্র ধরে সোমবার রাতে মূল চক্রী ঝুমা ঘোষকে গ্রেপ্তার করে পুলিস। তার থেকেই হীরের আংটি সহ বিপুল সোনার গয়না উদ্ধার হয়। ডিসি বলেন, ‘ঘটনার নেপথ্যে বড়সড় চক্র কাজ করছে। যে এজেন্সি থেকে আয়াকে নিযুক্ত করা হয়েছিল। তাদের সঙ্গেও কথা বলা হবে।’
সম্পর্কিত সংবাদ