Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডুয়ার্সকন্যায় রংয়ের কাজ শুরু

ডুয়ার্সকন্যায় রংয়ের কাজ শুরু
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করল প্রশাসন। মুখ্যমন্ত্রী জেলায় আসার আগেই সংস্কার কাজের ওয়ার্ক অর্ডার দেবে জেলা প্রশাসন। এদিকে, জেলার প্রশাসনিক ভবন ছয় তলা ডুয়ার্সকন্যার রং করার কাজও শুরু হয়েছে। সাধারণ মানুষের ধারণা, মুখ্যমন্ত্রী আসছেন জেলায়। তার জন্যই রং চটকে যাওয়া ও দেওয়ালের চাঙড় খসে পড়া প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা রং করার কাজে হাত দিয়েছে প্রশাসন। যদিও জেলাশাসক আর বিমলা বলেন, মুখ্যমন্ত্রীর জেলা সফরের সঙ্গে ডুয়ার্সকন্যা রং করা ও আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের সংস্কার কাজের কোনও সম্পর্ক নেই। ডুয়ার্সকন্যা রং করার প্রস্তাব আগেই ছিল। ইন্ডোর স্টেডিয়াম সংস্কার কাজের জন্য ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছে। টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ। দুই একদিনের মধ্যে ইন্ডোর স্টেডিয়াম সংস্কারের ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। আসলে মাদারিহাট বিধানসভার উপনির্বাচন থাকায় ভোটের আচরণবিধির কারণে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম সংস্কারের কাজ ৪০ দিন পিছিয়ে গিয়েছিল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ