Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাদ পড়লেন

বাদ পড়লেন
  • ১২ মে, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

 ‘সনম তেরি কসম’ ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোক্যান। রবিবার এই সিদ্ধান্ত জানিয়েছেন পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপ্রু। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর পাক শিল্পীদের ভারতে কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছিল নানা মহলে। সদ্য ‘সনম তেরি কসম’ খ্যাত অভিনেতা হর্ষবর্ধন রানেও সহ অভিনেত্রীর বিরুদ্ধে কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করবেন না তিনি। তারপরই নির্মাতাদের তরফে মাওরাকে কাস্ট না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, পহেলগাঁওয়ের ঘটনার পর জঙ্গি হামলার নিন্দা করেছিলেন মাওরা। তবে সদ্য ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর বিরোধীতা করেন। তারপরই অভিনেত্রীর বিরুদ্ধে সরব হন হর্ষবর্ধন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ