Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

বিহার-নেপাল সীমান্তে উড়ছে ড্রোন, আতঙ্ক

ফের ড্রোন আতঙ্ক! এবার ঘটনাস্থল বিহারের মধুবনী জেলার নেপাল সীমান্ত। সশস্ত্র সীমা বল (এসএসবি) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় নেপালের দিকে থেকে ১৫-২০টি ড্রোন ভারতের আকাশসীমায় চলে আসে।

বিহার-নেপাল সীমান্তে উড়ছে ড্রোন, আতঙ্ক
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ফের ড্রোন আতঙ্ক! এবার ঘটনাস্থল বিহারের মধুবনী জেলার নেপাল সীমান্ত। সশস্ত্র সীমা বল (এসএসবি) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় নেপালের দিকে থেকে ১৫-২০টি ড্রোন ভারতের আকাশসীমায় চলে আসে। প্রায় ৪০ মিনিট সেগুলি ভারতের আকাশে ছিল। এরপর ফের সেগুলি নেপালের দিকে চলে যায়। এসএসবির স্থানীয় আধিকারিকরা সঙ্গে সঙ্গে বিষয়টি বাহিনীর 

Advertisement

শীর্ষস্তরে জানান। সেখান থেকে বায়ুসেনার দ্বারভাঙ্গা ও দিল্লির ঘাঁটিতে যোগাযোগ করা হয়। পুরো ভারত-নেপাল সীমান্তজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়। এসএসবি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর নেপাল সেনার সঙ্গে যোগাযোগ করা হয়। নেপাল কোনও রুটিন ড্রোন মহড়া চালানো হচ্ছে কি না, তার খোঁজ নেওয়া হয়। কিন্তু নেপাল জানিয়েছে, তারা কোনও মহড়া চালায়নি। ফলে সীমান্ত এলাকায় কারা, কী কারণে এতগুলি ড্রোন উড়িয়েছিল, তার তদন্ত শুরু হয়েছে। এসএসবির ডেপুটি কমান্ডান্ট বিবেক ওঝা জানান, সোমবার সাড়ে সাতটা নাগাদ কমলা বর্ডার আউটপোস্টের কাছে ১৫-২০টি ড্রোনের মতো বস্তু উড়তে দেখা যায়। জানকী নগর বর্ডার আউটপোস্টে মোতায়েন এসএসবি জওয়ানরা উড়ন্ত বস্তুগুলি দেখতে পান। বস্তুগুলি প্রথমে ভারতের আকাশসীমায় প্রবেশ করে। তারপর সেগুলি উত্তর নেপালের দিকে চলে যায়। ড্রোন অনুপ্রবেশের কথা জানার পর তত্পর হয় বিহার পুলিসও। সীমান্ত এলাকায় কড়া তল্লাশি শুরু হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ