Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্নীতি মামলায় অর্জুনকে জেরা সিআইডির

দুর্নীতি মামলায় অর্জুনকে জেরা সিআইডির
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাটপাড়া পুরসভা ও সমবায় ব্যাঙ্কে  দুর্নীতির মামলায় বিজেপি নেতা অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি ভবানীভবনে হাজিরা দেন। হাইকোর্টের নির্দেশমতো চার ঘণ্টা জেরার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর বক্তব্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুনের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি আত্মীয়দের এই টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। ওই সময়ে তিনি সমবায় ব্যাঙ্কে চেয়ারম্যান ছিলেন। সেখানে ১৩ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। এই দুটি মামলাত জিজ্ঞাসাবাদ করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ