নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার দুয়ারে সরকার কর্মসূচিতে আবেদন করা যাবে ড্রাইভিং লাইসেন্সের। শুধু তাই নয়, এবারের কর্মসূচিতে কেরিয়ার কাউন্সেলিং এবং সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্প নিয়েও চলবে প্রচার। এজন্য আজ, শুক্রবার দার্জিলিং জেলার বিভিন্ন জায়গার ক্যাম্পে স্টল দেবে আঞ্চলিক পরিবহণ দপ্তর, পুলিস ও কারিগরি শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার একথা জানিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। তাদের বক্তব্য, এবার ন’দিনের কর্মসূচিতে জেলার পাহাড় ও সমতলে ক্যাম্প হবে ১৯৮২টি।
Advertisement
অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের নির্দেশ মতো দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার পাহাড় ও সমতলে মূল এবং ভ্রাম্যমাণ মিলিয়ে ১৯৮২টি ক্যাম্প করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তা বাড়তে পারে।
আজ, শুক্রবার থেকে জেলার পাহাড় ও সমতলে দুয়ারে সরকার কর্মসূচির সূচনা হবে। তা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশাসন সূত্রের খবর, রাজ্য সরকারের নির্দেশ মতো খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, জয় জহর, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি সহ ৩৭টি সামাজিক প্রকল্পের সহায়তা প্রদানের জন্য আবেদন গ্রহণ করা হবে। এর বাইরে এবারই জেলায় আঞ্চলিক পরিবহণ দপ্তর, পুলিস ও কারিগরি শিক্ষা বিভাগের স্টল থাকবে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, আঞ্চলিক পরিবহণ দপ্তরের স্টলে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা যাবে। এমনকী, সেখানে আবেদনকারীদের প্রাথমিক টেস্টও হতে পারে। আর পুলিসের স্টলে সেভ ড্রাইড, সেফ লাইফ কর্মসূচি নিয়ে প্রচার চলবে। ট্রাফিক আইনের কথাও সেখানে তুলে ধরা হতে পারে। এর বাইরে কলেজ পড়ুয়াদের সহায়তা করতে কেরিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকবে। তাছাড়া প্রতিটি ক্যাম্পেই থাকবে বিভিন্ন ব্যাঙ্কের স্টল। ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত কোনও অভাব-অভিযোগ থাকলে তা সেই স্টলে জানাতে পারবেন বাসিন্দারা।
রাজ্যের অন্যান্য প্রান্তের মতো এই জেলাতেও নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি হচ্ছে। প্রশাসন সূত্রের খবর, জেলার সমতল ভাগে মূল ও ভ্রাম্যমাণ মিলিয়ে ১১৪০টি স্টল হবে। যার মধ্যে খড়িবাড়িতে ১২৭টি, মাটিগাড়ায় ২২৬টি, নকশালবাড়িতে ২৬০টি, ফাঁসিদেওয়ায় ২০৬টি এবং শিলিগুড়ি শহরে ৩২১টি স্টল হবে। পাহাড়ের জিটিএ এলাকায় মূল ও ভ্রাম্যমাণ মিলিয়ে স্টল হবে ৮৪২টি। প্রশাসনের আধিকারিকরা জানান, ১ ফেব্রুয়ারির পর থেকে আবেদনগুলি যাচাই করে পরিষেবা প্রদান শুরু হবে।