Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিং মেলে বিপত্তি

দার্জিলিং মেলে বিপত্তি
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: ইঞ্জিনে বিপত্তি। তার জেরে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ ইসলামপুরের শান্তিনগর এলাকায় হঠাৎ ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়েএনজেপি-শিয়ালদহ ডাউন দার্জিলিং মেইল। বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটিকে প্রায় দেড় কিমি পিছনে আলুয়াবাড়ি রোড স্টেশনে নিয়ে যাওয়া হয়। মেরামতির পর রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ফের গন্তব্যে রওনা হয় ট্রেনটি।
Advertisement
এনএফ রেলের জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, ব্রেকের প্রেশার কন্ট্রোল করা হয় একটি পাইপ দিয়ে। সেটি লিক হয়ে গিয়েছিল। মেরামত করার জন্য আলুয়াবাড়ি রোড স্টেশনে ট্রেনটি দাঁড় করানো হয়। কিষানগঞ্জ থেকে স্টাফ গিয়ে ইঞ্জিন মেরামত করার পরে ট্রেনটি গন্তব্যে চলে যায়। ট্রেনটি চলার সময় কোনও পাথর লেগে পাইপটি লিক হয়েছিল বলে মনে হচ্ছে।
যাত্রী দুলাল অধিকারী বলেন, ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি পিছনের দিকে টেনে আনা হয়। প্রায় তিন ঘণ্টা নষ্ট হল। ময়নাগুড়ির এক যাত্রী সুশান্ত দের কথায়, যে ভাবে ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থামল, তাতে আতঙ্কিত হয়েছিলাম। পড়ে পিছন দিকে টেনে নিয়ে গিয়ে মেরামত করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ