Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিংয়ে ঘুরতে এসে মৃত দক্ষিণ ২৪ পরগনার পর্যটক

দার্জিলিংয়ে ঘুরতে এসে মৃত দক্ষিণ ২৪ পরগনার পর্যটক
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: ফের দার্জিলিং পাহাড়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃতের নাম অমিয়নাথ ঘোষ (৫৫)। দক্ষিণ ২৪ পরগনায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার রাতে পাহাড়ের হোটেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দার্জিলিং জেলা হাপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিস জানিয়েছে,অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি তিনটি পরিবারের ন’জন সদস্য পাহাড়ে ঘুরতে আসনে। ওই দলেই ছিলেন অমিয়নাথ। কালিম্পং ঘুরে বৃহস্পতিবার তাঁরা দার্জিলিং পাহাড়ে আসেন। ম্যাল ও আশপাশ এলাকা ঘোরাঘুরির পর তাঁরা হোটেলে ওঠেন। মৃতের সঙ্গীরা জানান, রাতে খাবার খেয়ে সকলে নিজেদের ঘরে চলে যান। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করছিলেন অমিয়বাবু। সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রী সফরের অন্য সঙ্গীদের রুমে ডেকে আনেন। রাতেই তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জিটিএ’র হেলথ ইনচার্জ রাজেশ চৌহান বলেন, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সে করে তাঁর দেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ