Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিং আদালতে আইনজীবীদের কর্মবিরতি

দার্জিলিং আদালতে আইনজীবীদের কর্মবিরতি
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দার্জিলিং কোর্টে কর্মবিরতি শুরু করেছেন আইনজীবীরা। মঙ্গলবার সংশ্লিষ্ট কোর্টে কোনও মামলার শুনানি হয়নি বলে খবর। দার্জিলিং বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি প্রণব রায় বলেন, বারের শৌচাগার আচমকা ভেঙে দিয়েছে পূর্তদপ্তর। তারা বিষয়টি নিয়ে বারের সঙ্গে আগাম কোনও আলোচনা করেনি। এতে আইনজীবীদের সমস্যা হচ্ছে। এর প্রতিবাদেই সোমবার থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিষয়টি জেলা জজ ও প্রশাসনের কর্তাদের বিস্তারিতভাবে জানানো হয়েছে। প্রসঙ্গত, দার্জিলিং কোর্টে শিশুবান্ধব কর্নার তৈরি করা হচ্ছে। সম্ভবত এজন্যই বার অ্যাসোসিয়েশনের শৌচাগার সহ কিছু এলাকা ভাঙা হয় বলে খবর।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ