Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে রাস্তা সম্প্রসারণের শিলান্যাস

দুর্গাপুরে রাস্তা সম্প্রসারণের শিলান্যাস
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: শুক্রবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের(এডিডিএ) পক্ষ থেকে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি গুরুত্বপূর্ণ রাস্তার সম্প্রসারণের শিলান্যাস হল। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পোন্নাবলাম, এডিডিএ›র চেয়ারম্যান কবি দত্ত, পুরসভার চেয়ারপার্সন অনিন্দতা মুখোপাধ্যায় প্রমুখ। এদিন দুর্গাপুরের এডিডিএ ভবনের সামনে একটি অস্থায়ী মঞ্চ গড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডিডিএ ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী প্রদীপ মজুমদার।এডিডিএ সূত্রে জানা গিয়েছে, ডিএমসি মোড় থেকে সিটি সেন্টারের কবিগুরু সরণি পর্যন্ত রাস্তা ব্যস্ততম হয়ে উঠেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ